YOUR-BLOG-NAME

Wednesday, September 24, 2014

পরকীয়ার জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে দিল স্ত্রী

Login, to see your friends activities
  • Activities
Social share :
logout
পরকীয়া, গরম তেলের ছ্যাঁকা,স্থানীয় প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার চাঁদপুর গ্রামে পরকীয়া করায় ক্ষুদ্ধ হয়ে গরম তেল ছুড়ে জাহিদ হাসান (২৮) নামে এক যুবকের শরীর ঝলসে দিয়েছেন স্ত্রী রেশমা খাতুন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসানকে স্থানীয় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেশমা খাতুনকে আটক করেছে পুলিশ।

রেশমা জানান, তার স্বামী জাহিদ গাজীপুরে ব্যবসা করেন। তাদের সংসারে  দু’টি ছেলে রয়েছে। গাজীপুরের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি। সম্প্রতি সেখানকার দুই নারীর সঙ্গে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জাহিদ তাকে নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরে চলে আসেন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে এক প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন জাহিদ। এ নিয়ে বুধবার সকালে স্বামীর সঙ্গে তার তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে স্বামীর গায়ে গরম তেল ছুড়ে মারেন তিনি। এতে জাহিদের মুখ ও হাত পুড়ে যায়।

অন্যদিকে জাহিদ দাবি করেন, তার বিরুদ্ধে আনা পরকীয়ার ঘটনা সত্য নয়। বরং রেশমা তার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। সম্পত্তি লিখে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রেশমা তার গায়ে গরম তেল নিক্ষেপ করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জাহিদের স্ত্রী রেশমা খাতুনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।

Ads Here
/* -- put your ads code here -- */

Related Posts

Loading...

No comments:

Post a Comment