YOUR-BLOG-NAME

Wednesday, September 24, 2014

কুমিল্লায় ২০ দলের শান্তিপূর্ন হরতাল পালন

0 comment


এন.এইচ.তুহিন
কুমিল্লা প্রতিনিধি: টানা বর্ষণের কারণে হরতাল অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকালে নগরীর লাকসাম রোড থেকে একটি মিছিল বের করে ২০ দলীয় ২০ জোটের নেতা-কর্মীরা। 

এছাড়া শহরের টমছমব্রিজ , জাঙ্গালিয়া , গুধিরপুকুর পাড়, শাসনগাছা, চকবাজার, রাজগজ্ঞ  চৌরাস্তাসহ বেশ কয়েকটি পয়েন্টে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। এদিকে শহরের অধিকাংশ দোকান-পাট, ব্যাংক বীমা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও শহরের প্রধান সড়কের আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে।

তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। জেলায় অভ্যন্তরীণ রিকশা-অটোরিকশা ও ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ। স্বাভাবিক রয়েছে রেলওয়ে যোগাযোগ। নাশকতার আশংকায় জেলার গুরুত্বপুর্ন এলাকায় ও কিছু কিছু টানিং পয়েন্টে পুলিশের কড়া নিরাত্তা রয়েছে। তবে নগরীরতে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিক দলের বিদ্রোহী নেতাদের নতুন কমিটি ঘোষণা

0 comment
নিজস্ব প্রতিবেদক: বর্তমান কমিটিকে অবৈধ আখ্যায়িত করে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিদ্রোহী নেতারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন নব-গঠিত কমিটির (বিদ্রোহী গ্রুপ) সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।

এতে মোহম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে সম্পাদকীয় পদে রেখে এবং বাকিদের সদস্য করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

ষড়যন্ত্রের বিষয়ে শেখ হাসিনা সতর্কঃ হানিফ

0 comment
নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্রের বিষয়ে শেখ হাসিনা সতর্ক আছেন মন্তব্য করে  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় মনের মানুষ ছিলেন। তিনি বাংলার মানুষকে বিশ্বাস করতেন। শেখ হাসিনাও বঙ্গবন্ধুর মতো বড় মনের মানুষ। তবে তিনি ‘মোনাফিক’ ও ‘ষড়যন্ত্রকারীদের’ বিষয়ে সতর্ক আছেন।

সরকার উৎখাতে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে হানিফ বলেছেন, খালেদা জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হলে তিনি নিজেই পালানোর পথ খুঁজে পাবেন না।

বুধবার দুপুরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ষড়যন্ত্র বাদ দিয়ে নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে ইতিবাচক রাজনীতি করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান হানিফ। ইস্যুবিহীন রাজনীতি না করে জনগণের জন্য কথা বলতে খালেদা জিয়াকে পরামর্শ দেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অভিনেতা এটিএম শামছুজ্জামান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তরুণ সরকার রানা।

ঈশ্বরগঞ্জে ১৪৪ ধারা জারি

0 comment
স্থানীয় প্রতিনিধি: ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সামাবেশকে কেন্দ্র করে এ ধারা জারি করা হয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বুধবার দুপুরে সবধরণের সভা সমাবেশে এ আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন ১৭ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করেন। এতে জেলা বিএনপির আহ্বায়কের অনুমোদন দেয়ার কথা থাকলেও তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন না।

বুধবার বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গ্রুপ ফের পাল্টা কমিটি গঠনের জন্য কাউন্সিল আহ্বান করেন।

এদিকে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাবেক এমপি শাহীন। উপজেলা সদরের নতুন গোহাটায় এমপি শাহীনের সংবর্ধনা অনুষ্ঠান ও পুরাতন গোহাটায় নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের আয়োজন করা হয়।

এতে উপজেলা সদরে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে এবং কোনো পক্ষকে সমাবেশের অনুমতি না দেয়ায় সব ধরণের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ১৪৪ ধারা জারি করে দুপুর ২টার দিকে উপজেলা সদরে মাইকিং করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বাংলাদেশকে তথ্য সরবরাহ করবে রাশিয়া

0 comment
হাসানুল হক ইনু
সচিবালয় প্রতিবেদক ঢাকা, ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও রাশিয়ার সরকারী সংবাদ সংস্থা-ইতারতাস এর মধ্যে সমঝোতা স্মারকের খসড়া প্রণয়নের একটি খসড়া রূপরেখা তৈরি করেছে রাশিয়া। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে সাক্ষাৎ করে এ খসড়া রূপরেখা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ।

তথ্যমন্ত্রী এসময় তার সাম্প্রতিক ইস্তাম্বুল সফরকালে রাশিয়ান ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ঈসমাইল-এর সঙ্গে সাক্ষাতের আলোচ্যসূচিও রাশিয়ার রাষ্ট্রদূতকে অবহিত করেন। দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা এবং সাইবার অপরাধ মন্ত্রীদ্বয়ের আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত ছিল।

সাক্ষাৎকালে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম ও যুগ্ম সচিব মোহাঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও স্টেডিয়াম পরিদর্শনে প্রতিমন্ত্রী

0 comment
স্থানীয় প্রতিনিধি: ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের উন্নয়নমূলক চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

বুধবার দুপুরে মন্ত্রী ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ২শ ফুট গ্যালারি, পেভিলিয়ন, ড্রেসিং রুম, অফিস রুম নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা ক্রীড়া সংস্থা।

এ সময় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ ক্রীড়া ব্যক্তিত্ব ও খোলোয়াররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতে দ.কোরিয়ার আগ্রহ

0 comment
নিজস্ব প্রতিবেদক ঢাকা, ২৪ সেপ্টেম্বর: কোরিয়া সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক জনশক্তি আমদানি করতে আগ্রহী। দক্ষিণ কোরিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে এ আম্বাস দেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সিউলে দক্ষিণ কোরিয়ার ট্রেড, ইন্ডাষ্ট্রি ও এনার্জি বিষয়ক ভারপ্রাপ্তমন্ত্রী মো জায়ে-দো সঙ্গে মিটিং করে এ আশ্বাস দেওয়া হয়েছে।

কোরিয়া মন্ত্রী বলেন, কোরিয়া বাংলাদেশে আরো বেশি পরিমান বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। এ মহুর্তে বাংলাদেশে ৭২টি প্রতিষ্ঠানে ৬শত বিলিয়ন মার্কিন ডলার কোরিয়ান বিনিয়োগ রয়েছে। কোরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে।

মন্ত্রী আরো বলেন, কোরিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের বিপুল চাহিদা বয়েছে। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কোরিয়া আরো বেশি সংখ্যক পণ্য আমদানি করতে সম্মত হয়েছে। গত অর্থ বছরে কোরিয়া বাংলাদেশ থেকে আমদানি করে ৩৪৪.৮১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে বাংলাদেশ কোরিয়া থেকে আমদানি করে ১১৯৯.২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এসময় বাংলাদেশে বাণিজ্য ঘাটতি রয়েছে ৮৫৪.৩৯ মিলিয়ন মার্কিন ডলার। কোরিয়ার বাজারে বাংলাদেশী পণ্য রপ্তানি বৃদ্ধি পেলে এ বাণিজ্য ঘাটতি আর থাকবে না।

এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামূল কবীর এবং সফররত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ(বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খান উপস্থিত ছিলেন।